নদিয়া: নদিয়া থেকেই গোটা রাজ্যের রাস্তাশ্রী ও পথশ্রীর ২০.৩০ হাজার কিলোমিটার রাস্তা শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্য সচিবকে পাশে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। একই সাথে কৃষ্ণনগর গাবতলা ময়দানের খোলা মঞ্চ থেকে গোটা রাজ্য ব্যাপী ২০ হাজার ৩০ কিলোমিটার পথশ্রী রাস্তাশ্রীর পাশাপাশি নদিয়া জেলার গ্রামাঞ্চলে ৮০৮ কিলোমিটার এবং শহরাঞ্চলের ১৬৭ কিলোমিটার রাস্তার সিলাইন্যাস করলেন মুখ্যমন্ত্রী।
শিলন্যাসের পাশাপাশি পতাকা নাড়িয়ে পথশ্রী এবং রাস্তাশ্রীর ট্যাবলোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, সাংসদ মহুয়া মৈত্র নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর প্রমূখ। এদিন সরকারি অনুষ্ঠানের পর তিনি যোগ দেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে দলীয় জনসভায়।
