নদিয়া: আগামী বিধানসভা নির্বাচনের আগে শান্তিপুরে এক তাঁতির তৈরি শাড়িতে ফুটে উঠলো জয় শ্রীরাম ধোনি এবং পদ্মফুলের প্রতীক। এই শাড়ি পড়েই কোন না কোন কর্মীকে দেখা যেতে পারে বিজেপির মিছিলে। বিজেপির প্রচারে এবার থাকবে অভিনব উদ্যোগ।
নদিয়ার শান্তিপুর হবিবপুর এলাকার বাসিন্দা বিজয় বিশ্বাস পেশায় একজন তাঁতি। সম্প্রতি তিনি নিজের তাঁতে তৈরি করেছেন একটি ব্যতিক্রমী শাড়ি, যেখানে ফুটে উঠেছে পদ্মফুলের নকশা এবং ‘জয় শ্রী রাম’ লেখা। এই শাড়ির মধ্যেই রয়েছে বিজেপি-র প্রতীক পদ্মফুল। আর এটা সম্পূর্ণ দলীয় ভাবনার প্রতিফলন। যদিও এই অভিনব সারির তৈরীর বিষয়ে, তাঁত শিল্পী
বিজয় বিশ্বাস জানান, তিনি একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ এবং দীর্ঘদিন ধরেই বিজেপির সমর্থক। অনেকদিন ধরেই তিনি ভাবছিলেন কীভাবে নিজের শিল্পের মাধ্যমে দলের প্রচারে ভূমিকা রাখা যায়। সেই ভাবনা থেকেই তিনি তার বন্ধু দেবনারায়ণ দাসের সঙ্গে আলোচনা করেন এবং দু’জনে মিলে এই বিশেষ শাড়ি তৈরির পরিকল্পনা করেন।
তিনি জানান, প্রায় আড়াই মাস ধরে পরিকল্পনা করার পর শাড়ি তৈরির কাজ শুরু হয়। পুরো শাড়িটি তৈরি করতে সময় লেগেছে মোট আট দিন। খাঁটি সুতির কাপড়ের উপর নিজের হাতেই কারুকার্য করেছেন তিনি। শাড়ির মধ্যে ‘জয় শ্রী রাম’ লেখা ও পদ্মফুলের নকশা বিশেষভাবে নজর কেড়েছে।
বিজয়ের ইচ্ছা, যদি কোনও সহৃদয় ব্যক্তি এই শাড়িটি কিনে বিজেপির মিছিলে বা কর্মসূচিতে পরিধান করেন, তাহলে দলের প্রচার আরও ব্যাপক হবে। তিনি জানান, শান্তিপুরে বস্ত্রমন্ত্রী আসছেন। সুযোগ পেলে তিনি ব্যক্তিগতভাবে এই শাড়িটি তাঁর হাতে তুলে দিতে চান।এখনও পর্যন্ত শাড়ির নির্দিষ্ট দাম ঠিক করা না হলেও, আনুমানিকভাবে প্রতিপিস ৪৫০ থেকে ৫০০ টাকার মধ্যে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এই দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই থাকবে, যাতে বেশি মানুষ এই শাড়ি কিনতে পারেন। আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে আরও কম দামে, প্রায় ২৫০ থেকে ২৭০ টাকার মধ্যে এমন শাড়ি তৈরি করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
নিজের শ্রম, বিশ্বাস ও শিল্পকৌশলের মাধ্যমে রাজনৈতিক প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন এই তাঁতি। তিনিও আশাবাদী তার তৈরি এই শাড়ি আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার আসবে।
