নদিয়া:এক বছর আগে যে স্থানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাবার। এবার সেই স্থানেই এক বছর পর পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছেলের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা বাইপাসের। ওই যুবকের নাম সুজয় মণ্ডল। বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি বাবলা দক্ষিণপাড়া এলাকায়। জানা যায় বাবলা বাইপাস জাতীয় সড়কে বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ওই যুবক। উল্টো দিক থেকে দ্রুত গতিতে একটি স্করপিও গাড়ি এসে সজোরে ধাক্কা মারলে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় সুজয় মণ্ডল। ধাক্কা মারার পর দ্রুত গতিতে ওই চার চাকা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা সুজয় মণ্ডল কে মৃত বলে ঘোষণা করে। খবর পেতেই পরিবারের লোকজন ছুটে আছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনা তলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। কি কারনে এমন দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
