Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

আসন্ন দোল উৎসব উপলক্ষে নবদ্বীপ থানার উদ্যোগে সমন্বয় সভা।

WhatsApp Image 2026-02-08 at 5.50.32 PM

নাদিয়া: মাঝে মাত্র আর কয়েকটি দিন তারপরেই মহাপ্রভুর ৫৪৪ তম আবির্ভাব তিথি উৎসব উদযাপন হবে তীর্থ নগরী নবদ্বীপ এবং মায়াপুর জুড়ে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য দেশীয় বিদেশী ভক্তদের সমাগম ঘটবে চৈতন্য নগরীতে। আসন্ন দোল উৎসবের সম্পন্ন করার জন্য বিভিন্ন মত মন্দিরের মঠাধক্ষ ও স্থানীয় বিভিন্ন মসজিদের দায়িত্বপ্রাপ্ত সকলকে নিয়ে সম্পন্ন হল এই সমন্বয় সভা। এদিনের সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুন্ডরী কাক্ষ সাহা ছাড়াও নবদ্বীপ পৌরসভার পৌর প্রতি বিমান কৃষ্ণ সাহা নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সকলে। দোল উৎসবের দিনগুলোতে যাতে সাধারণ যাত্রীদের কোনরকম অসুবিধা সম্মুখীন হতে না হয় সেজন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই সমন্বয়ে সভায় আলোচনা হয়। দোল উৎসব উপলক্ষে বিভিন্ন মত মন্দির থেকে পরিক্রমার আয়োজন করা হয়ে থাকে সেই পরিক্রমা যাতে জলপথ ও সড়কপথে সফলভাবে সম্পন্ন হয়। সে বিষয়ে উঠে আসে এ দিনের আলোচনায়। বিপদজনকাবিলা দপ্তর থেকে শুরু করে অগ্নি নির্বাপক ব্যবস্থা এমনকি রাস্তায় যথেষ্ট পুলিশি ব্যবস্থা রাখার উদ্যোগ নেওয়া হয় এই সমন্বয় সভা থেকেই। তীর্থ যাত্রীদের জন্য পর্যাপ্ত পানীয় জল আলো এবং শৌচালয়ের ব্যবস্থা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সম্পন্ন হয় এদিনের সমন্বয় সভায়।

Exit mobile version