Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

কৃষ্ণনগর সদর হাসপাতাল চত্বরে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য।

WhatsApp Image 2026-02-20 at 5.19.54 PM

নদিয়া: নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রের খবর, আজ দুপুর নাগাদ সদর হাসপাতালের মাতৃমা বিল্ডিং এর পাশে আবর্জনার স্তুপে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন রোগীর আত্মীয়রা। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকাতে এবং একটি গাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় আগুনের লেলিহান শিখায়। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিবার-পরিজন। তৎক্ষণাৎ হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয় দমকলে। ঘটনাস্থলের একটি ইঞ্জিন বেশি আগুন নিয়ন্ত্রণে আনে।স্বাভাবিকভাবেই হাসপাতাল চত্বরে বহু রোগী এবং তার পরিবার থাকায় দিনে দুপুরে
আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে কিভাবে এই আগুন লাগল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি দমকল কর্তৃপক্ষ।

Exit mobile version