Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

নোংরা ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার সদ্যোজত শিশু কন্যা।

WhatsApp Image 2026-01-16 at 11.55.46 AM

নদিয়া: নোংরা ডোবা থেকে উদ্ধার হলো বস্তাবন্দী সদ্যজাত শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া পরেশনাথপুর দাসপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ এলাকায় একটি ডোবায় বস্তাবন্দী অবস্থায় কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। সেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। সন্দেহ হওয়ায় তড়িঘড়ি বস্তাটি উদ্ধার করে মুখ খুলতেই সকলের চোখ কপালে ওঠে। বস্তার ভেতরে ছিল এক সদ্যোজাত শিশুকন্যা।

তড়িঘড়ি স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাকে রানাঘাট আনুলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয়দের অনুমান, শিশুটির বয়স মাত্র কয়েক ঘণ্টা। কে বা কারা এই সদ্যোজাত শিশুকন্যাটিকে বস্তায় ভরে ডোবায় ফেলে রেখে গেছে, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলিয়া ক্যাম্পের পুলিশ। ঘটনার সাথে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, পরেশনাথপুর দাসপাড়া এলাকায় বাঁশবাগানের পাশে একাধিক ডোবা রয়েছে, যেখানে সাধারণত মাছ চাষ করা হয়। তবে যে ডোবাটি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখানে মাছ চাষ হয় না। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও নোংরা অবস্থায় থাকায় ওই ডোবায় সাপ ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব রয়েছে। সেই ডোবা থেকেই সদ্যোজাত শিশু উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে এলাকায়।

স্থানীয় বাসিন্দা রানী বিশ্বাস বলেন, আজ সকালে বাচ্চার কান্নার শুনে সবাই ছুটে আসে দেখেন ডোবার ভিতরে একটি বস্তা বন্দী অবস্থায় কিছু একটা পড়ে রয়েছে , এরপর বস্তাটি কে ডোবা থেকে ওপরে তুলে বস্তা খুলতেই দেখতে পান একটি সদ্যোজাত শিশুকন্যাকে। তবে এই ডোবাটি অনেকটাই গভীর বলে জানিয়েছেন স্থানীয়রা। কি বা কারা কিভাবে এই সদ্যোজাত টিকে বস্তাবন্দী করে এখানে ফেলেছে তার তদন্ত নেমেছে পুলিশ।।

Exit mobile version