Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

সরস্বতী পুজোর মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠানে গিয়ে উধাও এক স্কুলছাত্রী।

WhatsApp Image 2026-01-31 at 10.34.35 PM

নদিয়া: স্কুলে সরস্বতী পূজোর অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়ে গেল এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। ওই ছাত্রীর বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বড়বাজার ঘাট এলাকায়। জানা যায়, ওই ছাত্রী রাধারানী স্কুলে পড়াশোনা করে। গতকাল রাধারানী স্কুলে সরস্বতী উপলক্ষে একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। সকাল দশটা নাগাদ খাওয়া দাওয়া করে ওই এলাকায় তিন বান্ধবী মিলে স্কুলে আসে। এরপর দুই বান্ধবী বাড়ি ফিরে এলেও ওই ছাত্রী আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে না পাওয়া গেলে দুই বান্ধবীর সঙ্গে কথা বলে অবশেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। পরিবারের তরফে জানানো হয় তাদের মেয়ের বয়স ১৪ বছর। স্কুলের অনুষ্ঠান উপলক্ষে বাড়ি থেকে বেরিয়ে ছিল সে। দুই বান্ধবীর সঙ্গে কথা বলে জানতে পারে তারা স্কুল থেকে বেড়িয়ে শান্তিপুর স্টেশন থেকে রানাঘাটে যায়। রানাঘাট স্টেশন থেকে দুই বান্ধবী ফিরে এলেও বাকি আরেক বান্ধবী লালগোলা ট্রেনে করে মুর্শিদাবাদ চলে যায়। এরপর গতকাল শান্তিপুর পুলিশের তরফে মুর্শিদাবাদ বেলেডাঙ্গা গিয়ে যথেষ্ট খোজাখুঁজি করে। কিন্তু খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। অবশেষে শান্তিপুর থানায় পরিবারে তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাদের দাবি নাবালিকার বয়স ১৪ বছর সেই কারণেই হয়তো তাদের মেয়ে অপহরণ হয়ে থাকতে পারে। অবিলম্বে তারা চাইছে পুলিশ তদন্ত করে তাদের মেয়েকে বাড়িতে পেরিয়ে আনার ব্যবস্থা করুক।

Exit mobile version