Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

চাষের জমিতে অবৈধ ভাবে বিদ্যুৎ পোল বসিয়ে চাষের জমি দখলের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ ।

WhatsApp Image 2026-02-09 at 6.46.37 PM

নদিয়া: নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুরের মালোপাড়া এলাকার গঙ্গার তীরবর্তী এলাকায় অসংখ্য জমি রয়েছে, সেখানেই স্থানীয় চাষিরা দীর্ঘদিন ধরে ঐ জমিতেই চাষাবাদ করে আসছে, অভিযোগ সম্প্রতি কোন এক বেসরকারি কোম্পানি চাষিদের সেই চাষের জমিতে বৈদ্যুতিক পোল বসিয়ে দখলের চেষ্টা করছে, আর এরই বিরুদ্ধে আজ স্থানীয় চাষিরা প্রতিবাদে ফেটে পরে। তাদের দাবী পুনরায় তাদের চাষের জমি ফিরিয়ে দেওয়া হোক।
উল্লেখ থাকে এই সকল জমি সবটাই গঙ্গার তীরবর্তী এলাকায় থাকার দরুন জমিগুলোর বৈধ কাগজ কোনও চাষীদের নেই। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। বিক্ষোভকারীদের কাছ থেকে ঘটনার সমর্থ রকম বিবরণ শুনে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে।

Exit mobile version