Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ সহ গ্রেপ্তার এক পাচারকারী।

WhatsApp Image 2026-02-19 at 9.53.18 PM

নদিয়া: আবারও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ছক ছিল পাচারকারীদের এমনটাই অনুমান পুলিশের। ঘটনায় নতুন করে চাঞ্চল্য নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। সূত্রের খবর, বুধবার রাতে নদিয়ার মাজদিয়া বানপুর রোডে পিঠে ব্যাগ নিয়ে ঘুরাঘুরি করছিল পাচারকারীরা। সন্দেহ হয় পুলিশের। তল্লাশি অভিযান শুরু করতেই ব্যাগ গুলি থেকে উদ্ধার হয় প্রায় ২৫০ বোতল ফেনসিডিল। যদিও পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে। অন্যদিকে এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হওয়ার ঘটনায় সারা ফেলে দিয়েছিল গোটা জেলা জুড়ে। এবার বাংলাদেশে পাচারের আগেই পুলিশের আবারো বড়োসড় সাফল্য। ঘটনায় গ্রেপ্তার এক পাচারকারী। আজ ধৃতকে তোলা হবে কৃষ্ণনগর জেলা আদালতে। নিজেদের হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। এই ঘটনার সাথে আরও কোনো বড় চক্র আছে কিনা তা তদন্ত করবে পুলিশ। উদ্ধার হওয়া এই ফেনসিডিল কোথা থেকে কোথায় যাচ্ছিল বা এই চক্রের সাথে কারা জড়িত তার সমস্তটাই তদন্ত শুরু করেছে পুলিশ।

Exit mobile version