নদিয়া: ১৫ বছর ধরে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে আসছেন নদিয়ার শান্তিপুরের সুজয় পাল নামে এক যুবক। ৬ মাস ধরে চলছে এই কথা যদি তার ওপর পুলিশি নির্যাতন। তার সহকর্মীরা বর্তমানে জেল বন্দি। চরম আতঙ্কে দিন কাটছে তাদের। দুশ্চিন্তায় গোটা পরিবার। তারা সকলেই চাইছেন রাজ্য পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক যাতে তারা নিশ্চিত নিরাপত্তার মধ্যে কাজ করতে পারে এবং বাড়ি ফিরতে পারে। শান্তিপুর থানার ঘোড়ালিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা সুজয় পাল। দীর্ঘ ১৫ বছর ধরে উড়িষ্যার ভঞ্জন নগরে হকারীর কাজ করেন। তার সঙ্গে নদিয়া জেলার একাধিক পরিযায়ী শ্রমিক রয়েছে। তাদের অভিযোগ, পুলিশ হঠাৎ এসে তাদের দরজায় লাথি মেরে তাদেরকে ধরে নিয়ে যায়। এবং পুলিশ বলতে থাকে তারা নাকি বাংলাদেশি রোহিঙ্গা। পরিবার চাইছে রাজ্য পুলিশের তরফে যেন ব্যবস্থা গ্রহণ করা হোক তাদের ছেলেরা যেন নিরাপত্তার মধ্যে দিয়ে বাড়ি ফিরে আসতে পারে এবং কাজ করতে পারে।
যদিও এ বিষয়ে বিজেপির নির্বাচনী কনভেনার সুব্রত পাল জানান, এত পরিমানে পরিযায়ী শ্রমিক তৈরি করার মূল কান্ডারী তৃণমূল। আর বেশিরভাগ সময় তৃণমূল কংগ্রেস এসব গুজব রুটি দিয়ে থাকে। তবুও তাদের যদি সঠিক পরিচয় পত্র থাকে তবে নিশ্চিতভাবে আমরা সেই রাজ্যের পুলিশের সঙ্গে দলগতভাবে কথা বলে তাদের নিরাপত্তার ব্যবস্থা করব।
অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। নদিয়া দক্ষিণ আই এন টি টি ইউ সির সভাপতি সনৎ চক্রবর্তী বলেন, যে যে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানেই হিন্দুরা অত্যাচারিত। বিজেপি জানে বাংলায় পরাজয় তাদের নিশ্চিত আর সেটা জেনেই বিশেষ করে বাঙ্গালীদের বেছে বেছে অত্যাচার করছে ভীন রাজ্যে।
