নদিয়া: ৭০ বছরের অসুস্থ এক বৃদ্ধার বাড়িতে ঢুকে ধর্ষণ করে তাকে মারধরের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম বিজয় দেবনাথ ওরফে ম্যান্ডেলা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, নদিয়ার নবদ্বীপ থানার চরমাজদিয়া চর ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের কলোনী পাড়া এলাকায়। ঘটনার পর অসুস্থ বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বর্তমানে বৃদ্ধা চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, গত ২৫ শে জানুয়ারি রাতে বিজয় মদ্যপ অবস্থায় বৃদ্ধার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণে বাধা দিতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার এই ঘটনা জানাজানি হতেই বৃদ্ধার মেয়ে নবদ্বীপ থানায় বিজয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযুক্ত বিজয়কে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধার চার মেয়ে সকলেরই বিয়ে হয়ে যায়। বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। আর সেই সুযোগে শারীরিক অসুস্থ একটি অঙ্গ অশাড় হয়ে যাওয়া বৃদ্ধার ওপর পাশবিক অত্যাচার চালায় বলে অভিযোগ। মঙ্গলবার ধৃত বিজয় দেবনাথকে নবদ্বীপ আদালতে তোলা হয়।
৭০ বছরের মহিলাকে ধর্ষণ করে মারধরের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে।
