নদিয়া: কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে দলীয় প্রার্থীী সোমনাথ দত্তের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল শুরু হয় কৃষ্ণনগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে। এদিনের আয়োজিত শ্রমিক সংগঠনের প্রচার মিছিলে অংশ নেন শ্রমিক সংগঠনের সমস্ত সদস্যরা। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে প্রার্থী সহযোগে এই প্রচার মিছিল শহরের রাজ পথ ধরে পোস্ট অফিস হয়ে প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন জায়গায়। মূলত নদিয়া উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী সোমনাথ দত্তের সমর্থনে এই মিছিলে অংশ নেন কৃষ্ণনগর সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি জুলফিকার আলী খান সহ শ্রমিক সংগঠনের সদস্যরা।
কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী সহযোগে আইএনটিটিইউসির প্রচার মিছিল কৃষ্ণনগরে।
