Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

শান্তিপুরে আকাশ থেকে মাটিতে পরলো অজানা যন্ত্রাংশ এলাকায় চাঞ্চল্য।

WhatsApp Image 2026-01-31 at 10.36.43 PM

নদিয়া: হঠাৎ আকাশ থেকে পড়ল যন্ত্রাংশ। তাজ্জব এলাকার মানুষ। কি হতে পারে এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার করে যন্ত্রাংশটি। চলছে পরীক্ষা-নিরীক্ষা। শনিবার সকালে নদীয়ার শান্তিপুর থানার ২৩ নম্বর ওয়ার্ডের মানিকনগর পাড়া এলাকায় এই তাজ্জব যন্ত্রাংশটি আকাশ থেকে পড়ে মাটিতে। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। দেখা যায় রংবেরঙের আলো জ্বলছে টিপটিপ করে। বিস্ফোরক নাকি অন্য কিছু বুঝে উঠতে পারছিলে না স্থান স্থানীয় বাসিন্দারা। যদিও পরবর্তীতে জানা যায় আবহাওয়ার নিয়ন্ত্রণ মাপের যন্ত্র নাকি এটি। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়, ঘটনাস্থলে গিয়ে যন্ত্রাংশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের যন্ত্রাংশ আগে কখনো নজরে আসেনি তাদের। স্বাভাবিকভাবেই জনবহুল এলাকায় এই কাণ্ড ঘটায় হতবাক এলাকার মানুষ। উল্লেখ্য, নদিয়ার শান্তিপুর সীমান্তবর্তী এলাকার একটি অংশ। একদিকে সর্বক্ষণের জন্য উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের তরফে বাড়ানো হয়েছে নজরদারি। তারি মাঝে আকাশ থেকে পড়া এই যন্ত্রাংশটি নিয়ে শুরু হয় শোরগোল। তবে প্রশাসন সূত্রে খবর, এই যন্ত্রাংশ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, কারণবশত কোন একটি বড় যন্ত্রাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে এই যন্ত্রাংশটি। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Exit mobile version