নদিয়া: ভুয়ো আইনজীবী সেজে ২৫ লক্ষ টাকার প্রতারণার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে নদিয়ার চাকদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম সৌমিক দাস। চাকদহ ১ নম্বর রামকৃষ্ণ কলোনির বাসিন্দা অসীম পাল চাকদহ থানায় অভিযোগ জানান। ধৃত ব্যক্তি রাষ্ট্রপতি সহ একাধিক বিচারপতির জাল করে তৎসহ আদালতের রায় জাল করে অসীম পালের কাছ থেকে ধাপে ধাপে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। অসীম বাবু চাকদহ থানায় লিখিত অভিযোগে জানান তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনায় খোরপোষ মামলা থেকে চিরতরে মুক্তি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তার কাছ থেকে নেয় এবং একাধিক কোর্টের জাল রায় তার হাতে তুলে দেন। অপরদিকে অসীম বাবুর পরিবারকে জেল খাটানোর হুমকি পর্যন্ত দিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে অভিযুক্ত সৌমিক দাস। শুধু তাই নয় পরবর্তীতে মিথ্যে অ্যাক্সিডেন্টের কথা বলে ফের টাকা চাওয়ার কথা জানানো হয় অসীম বাবুকে তখনই সন্দেহ হওয়াতে অভিযুক্ত এলাকায় গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারেন তারা যে অভিযুক্ত সৌমিক দাস কোনরকম ভাবেই উকিল নয়। এরপরেই চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করে অসীম বাবু। অভিযোগের পরিপ্রেক্ষিতে চাকদা থানার পুলিশ অভিযুক্তকে হাওড়ার সাকরাইল এর তার নিজস্ব বাড়ি থেকে গ্রেপ্তার করে। এরপর তাকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে পাঠানো হয় আদালতে। কল্যাণী আদালতের মহামান্য বিচারপতি অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজত দিলে পুলিশ হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি তার সমস্ত দোষ স্বীকার করে নেন। এবং অভিযুক্ত ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে চাকদহ থানার পুলিশ একাধিক সরকারি নথি সরকারি সিলমোহর এবং তার সঙ্গে সঙ্গে একাধিক জাল রায় দানের কাগজ বাজেয়াপ্ত করেছে।
