Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

আবারও তৃণমূল ছেড়ে দলবদল করে বিজেপিতে এলেন অরূপ দাস।

398682dd-2716-421f-86aa-030649715dd5

নদিয়া: প্রথমে ছিলেন সিপিআইএম এরপর সিপিআইএম ছেড়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে। বিজেপি থেকে গেলেন তৃণমূলে এবার সেই তৃণমূল ছেড়ে আবার পুরনো দল বিজেপিতে যোগ দিলেন যুব নেতা অরূপ দাস। গত বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়ক মুকুল রায়ের ছায়া সঙ্গী ছিলেন অরূপ। মুকুল রায়ের মৃত্যুর আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের পুরনো দলে ফিরলেন অরূপ। মুকুল রায়ের নির্বাচনী এজেন্ট হিসেবে পরিচিত অরূপ কোন এক পরিস্থিতির শিকারে তৃণমূল কংগ্রেসের যেতে বাধ্য হয়েছিল। ফের তার পুরনো দল বিজেপিতে ফিরে সে বেশ উচ্ছ্বসিত।

Exit mobile version