নদিয়া: সোমবার প্রকাশিত হতে চলেছে এস আই আরের সাপ্লিমেন্টারি তালিকা। যার মধ্যে ২৮ লক্ষ ভোটারের নথি যাচাই করা হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের। যদিও দফায় দফায় প্রকাশিত হবে এই সাপ্লিমেন্টারি তালিকা। প্রশ্ন উঠছে যে সকল ভোটারের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে যাদের নাম বিচারাধীন রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে। সোমবার এই সকল ভোটারদের ভাগ্য নির্ধারণ নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে, নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের ৪০ অংশের প্রায় ৩০০ ভোটার। তাদের দাবি, ভারতেই তাদের জন্ম, পড়াশোনা এখানেই। এর আগে বেশ কয়েকবার ভোট দান করেছেন, কিন্তু এসআই আর শুনানির লম্বা লাইনে দাঁড়িয়ে সমস্ত নথিপত্র জমা দিলেও তাদের ভোটার তালিকা থেকে নাম ডিলিট করা হয়েছে। কোন ভোটারের বিচারাধীন রয়েছে নাম। বর্তমান পরিস্থিতিতে রীতিমতো ভোটার তালিকায় নাম তোলা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। ওই পঞ্চায়েতের মহিলা ভোটাররা জানাচ্ছেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় নাম না উঠলে তারা এই দেশেই থাকবেন, কোথাও যাবেন না। প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন। অন্যদিকে এক প্রকার নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন মহিলা ভোটারের একাংশ। রয়েছে চোখে মুখে আতঙ্কের ছাপ। কি করবেন বুঝে উঠতে পারছেন না। আদেও কি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশে তাদের নাম নির্ধারণ হবে, নাকি আগামী দিনে ভবিষ্যৎ অন্ধকার বলবে সময়।
প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি তালিকা, আতঙ্কে নদিয়ার মহিলা ভোটাররা, ভবিষ্যতে কি হবে? তাই ভেবে চোখে মুখে আতঙ্কের ছাপ।
