Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

বিধানসভা নির্বাচনের আগে রানাঘাট শহর জুড়ে বিজেপির বিরুদ্ধে পোষ্টার তৃণমূল ছাত্র পরিষদের নামে।

WhatsApp Image 2026-02-24 at 11.01.27 PM

নদিয়া: বিধানসভা নির্বাচনের আগে আবারও পোস্টারে পোস্টারে ছেয়ে গেল নদিয়ার রানাঘাটের বিস্তীর্ণ জায়গা। প্রত্যেকটি পোস্টারে লেখা রয়েছে বাঁচতে চাই চলো বিজেপি তাড়াই। পোস্টারে রয়েছে উল্টো করে পদ্ম ফুল তাও আবার মাঝখান দিয়ে কাটা। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। মঙ্গলবার রানাঘাট শহরের একাধিক দেওয়ালে এই পোস্টার দেখা যায়। পোস্টারের নিচে লেখা রয়েছে রানাঘাট টাউন টিএমসি। যদিও এ বছর বিধানসভা নির্বাচনে তৃণমূলের একটাই স্লোগান বাঁচতে চাই চলো বিজেপি তাড়াই। বিজেপির দাবি, তৃণমূলের এই স্লোগান কখনোই বাস্তবায়ন হবে না। সামনের বিধানসভা নির্বাচনে যতই চেষ্টা করুক তৃণমূল, জয় হবে বিজেপির। অন্যদিকে পাল্টা সুর তৃণমূলের। রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কুশল দেব বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাঁচতে চাই চলো বিজেপি তারাই তাদের স্লোগান হলেও নোংরা রাজনীতি করেনা তৃণমূল। আদতেও পোস্টার মারার পেছনে তৃণমূলের কোনো হাত নেই, এটা বিজেপির চক্রান্ত। ভোটের মুখে বিজেপির ভূতের মুখে রাম নাম। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের যতদিন এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ।

Exit mobile version