Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

এস আই আর নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল কৃষ্ণনগরে বললেন বিজেপির রাজ্য সভাপতি।

dda

নদিয়া: এস আই আর আবহে নদিয়ার কৃষ্ণনগরে কর্মী সভা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভৎসনা করলেন রাজ্য সরকারকে। এসআইআর নিয়ে মিথ্যাচার রটাচ্ছে তৃণমূল, জোরপূর্বক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। শমীক ভট্টাচার্য বলেন,২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ভোটে জিততে পারবে না।

সোমবার নদিয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী সভায় যোগদান করে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এমনই মন্তব্য করলেন। বঙ্গ বিজেপির লক্ষ্য ২৬ এর বিধানসভা নির্বাচন, কর্মীদের মনোবল চাঙ্গা করতে এখন থেকেই মরিয়া প্রচেষ্টা বিজেপি নেতৃত্বর। নদিয়ার কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলা অনেকটাই দুর্বল পরিস্থিতিতে অবস্থান করছে বিজেপির।

গত বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের সাথে হাড্ডা হাড্ডি লড়াই থাকলেও বেশি আসন ধরে রাখতে সক্ষম হয় তৃণমূল, তাই ২০২৬ বিধানসভা নির্বাচনের নিরিখে কর্মীদের দলীয় বার্তা দিতেই আয়োজন করা হয় কর্মীসভার। কর্মী সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতির দাবী, কান পাতলেই শোনা যাচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে তৃণমূলে যাওয়ার জন্য টোপ দেওয়া হচ্ছে।

শুধু তাই নয় বারোটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এস আই আর কর্মসূচি চলছে, তৃণমূল এটাকেই হাতিয়ার করে মানুষকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে, এতে কোন লাভ হবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষ সঠিক জবাব দেবে। অন্যদিকে নদিয়ার তাহেরপুরে এস আই আর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যু নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন করলে, তিনি কটাক্ষ করেন রাজ্যের শাসক দলকে।

এই রাজ্যে মৃত্যু হলেই হাতিয়ার করা হচ্ছে এস আই আর কে। আরো ১১ টি রাজ্যে এই ধরনের ঘটনা তো ঘটছে না, যা ঘটছে শুধু এই রাজ্যে। আসলে রাজহাঁস হিসাবে বাজারে নেমে পড়েছে নির্বাচন কমিশন। দুধ জল আলাদা হচ্ছে সেটা সহ্য করতে পারছে না তৃণমূল।

Exit mobile version