Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

বাংলাদেশী সন্দেহে ভারতীয় কৃষককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে।

wwq

নদিয়া:বাংলাদেশী সন্দেহে এক ভারতীয় কৃষককে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ । বিএসএফের মারে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এমনই চাঞ্চল্যকর এই ঘটনায় চাপড়া থানায় বিএসএফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ওই ভারতীয় কৃষক।স্থানীয় সূত্রে জানা গেছে, নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসে আড্ডা মারছিল ওই গ্রামেরই এক কৃষক রফিকুল মণ্ডল।

চায়ের দোকান থেকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান তাকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশী সন্দেহে মারধর করে বলে অভিযোগ। তাকে প্রায় ঘন্টা তিনেক আটকে রেখে পায়ে শেকল দিয়ে বেঁধে পশ্চাদদেশে বেধড়ক মারে তিনজন বিএসএফ জওয়ান মিলে। এরপর কাঁটাতারের কাছে গিয়ে নিয়ে তাকে স্বীকারোক্তি করানোর চেষ্টা করে সে কাঁটাতার কাটতে এসেছিল বলে। কিন্তু রফিকুল সবকিছুতেই অস্বীকার করে। তাকে বিএসএফ স্বীকার করতে বাধ্য করে সে বাংলাদেশী। এমনটাই অভিযোগ রফিকুলের।

এরপর তাকে ছেড়ে দেওয়া হয় বেধড়ক মারধর করার পর স্থানীয় চাপরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রফিকুলকে।রফিকুলের আরো অভিযোগ, এইরকম ভাবেই নদী আর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়ার হাটখোলা কাঁটাতার সংলগ্ন এলাকায় বিএসএফ সাধারণ গ্রামবাসীদের উপর হামলা চালায় প্রতিনিয়ত। এর আগেও একাধিক গ্রামবাসীদের সাথে এরকম করেছে বলে অভিযোগ রফিকুল মন্ডলের।

Exit mobile version