Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নদিয়ায় কেন্দ্রীয় বাহিনীর আগমন।

WhatsApp Image 2026-02-27 at 7.35.26 PM

নদিয়া: এখনো নির্বাচন ঘোষণা হয়নি রাজ্যে। পূর্ব ঘোষিত অনুযায়ী নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী ঢুকলো নদিয়ায়। আজ অর্থাৎ শুক্রবার বিকেলে নদিয়ার তাহেরপুর থানা এলাকায় এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কাল থেকেই ভারী ভোটের শব্দ শুনবে নদিয়া বাসী।যদিও এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাহেরপুর থানা এলাকায় প্রবেশ করার পর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয় দাস কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানান। এদিন প্রথমে তাহেরপুর থানার বীরনগড়ে এসে পৌঁছায় কেন্দ্র বাহিনীর জাওয়ানরা। সূত্রের খবর আগামীকাল থেকে শুরু হবে কেন্দ্র বাহিনীর রুট মার্চ। বিধানসভা নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এখন থেকে জেলায় কেন্দ্রীয় বাহিনীর আগমন বলেই জানা যায়। যদিও প্রথম পর্যায়ে শনিবারের মধ্যে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রানাঘাট পুলিশ জেলায় আসবেন বলে জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশীষ মৌর্য। একই সাথে কৃষ্ণনগর পুলিশ জেলাতেও আগামীকালই কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা আসবেন বলে কৃষ্ণনগর পুলিশ জেলা সূত্রে জানা গেছে।

Exit mobile version