নদিয়া: ঐতিহাসিক পিঠস্থান তথা চৈতন্য ক্ষেত্র প্রাচীন শহর নবদ্বীপের একাধিক রূপ। অলিগলিতে প্রাচীন ছোট বড় অসংখ্য মন্দির। নবদ্বীপ শহরের মধ্যেই রয়েছে এক টুকরো মনিপুর। নবদ্বীপের দেয়ারাপাড়া রোডে অবস্থিত মনিপুর রাজবাড়ী আর এই রাজবাড়ীর ভিতরে অবস্থিত অনু মহাপ্রভু মন্দির। বর্তমানে রাস আর দোল উৎসব ওই মন্দিরে মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হয়। দোলের বেশ কিছুদিন আগে থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে মনিপুর রাজবাড়ির নাটমন্দিরে। মনিপুর থেকে আসা বিভিন্ন দলের গায়িকারা তাদের ভাষায় কীর্তন করেন। মনিপুরি নৃত্যর সাহায্য শ্রী রাধা কৃষ্ণের রাসলীলা চলে। এখানে কিন্ত দোলযাত্রা পালন করা হয় বৈষ্ণব মতে, অর্থাৎ প্রতি বছর দোলের পরের দিন বৈষ্ণব রীতি অনুযায়ী দোল উৎসব পালন করা হয়ে থাকে। দোলের দিন সন্ধ্যার পর হয় ন্যাড়াপোড়া যা একেবারেই ভিন্ন। মনিপুর রাজবাড়ীরতে দোলের দুই তিন দিন আগে থেকে অনুষ্ঠান শুরু হয়ে যায়। হোলির আগের দিন নেড়া পোড়া হয়, যাকে হোলিকা দহন বলা হয়। প্রতি বছর ১৫ থেকে ১৬ টি মনিপুরী দল এসে এই নৃত্য ও কীর্তন প্রদর্শন করেন। এবছর মনিপুর থেকে প্রায় সাত আটশো অতিথি এসেছেন বলে মন্দির সূত্রে খবর। দোলের পরদিন মনিপুর রাজবাড়ীতে বিগ্রহকে দোলায় দোল খাইয়ে আবির মাখানো হয়। সেদিনই মণিপুর রাজবাড়ীর হোলি উৎসব পালন করা হয়। প্রতিবছর পাঁচ দিনব্যাপী হোলি উৎসবে মেতে থাকে মনিপুর থেকে আসা মনিপুর রাজবাড়ীর সমস্ত ভক্তরা।
