Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার।

WhatsApp Image 2025-10-22 at 11.47.05_ead4bc40

কেরল: দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার কেরলের প্রামাদম স্টেডিয়ামে অবতরণের সময় নতুন কংক্রিটের হেলিপ্যাডের একটি অংশ ভেঙে গেছে বলে জানা গেছে। রাষ্ট্রপতির হেলিকপ্টারটি অবতরণের পর অতিরিক্ত ওজনের কারণে হেলিপ্যাডের একটি অংশ গর্তে আটকে যায়। এর ফলে হেলিকপ্টারের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

চার দিনের সফরে শ্রীলঙ্কায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ।বুধবার সকালে শবরীমালা দর্শনে যাওয়ার পথে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার কেরলের প্রামাদম রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অবতরণ করে।অবতরণের সময় অতিরিক্ত ওজনের কারণে নতুন তৈরি করা কংক্রিটের হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। হেলিপ্যাডের কংক্রিট অংশটি হেলিকপ্টারের অতিরিক্ত ওজনের কারণেই ভেঙেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।যদিও ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি নিরাপদে ছিলেন। তবে এই ঘটনার পর তিনি সম্ভবত অন্য কোনো যান ব্যবহার করে গন্তব্যে পৌঁছান।

Exit mobile version