Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

নওশাদের হাত ধরে আই এস এফ এ যোগ পঞ্চায়েত প্রধান সহ নির্বাচিত সদস্যরা।

WhatsApp Image 2026-04-22 at 6.30.28 PM

নদিয়া: নদিয়ায় তৃণমূল বড় ভাঙন, নওশাদ সিদ্দিকীর হাত ধরে পঞ্চায়েত প্রধান-সহ একাধিক সদস্যের আইএসএফ-এ যোগ।
ভোটের মুখে নদিয়ার চাপড়া বিধানসভার হাতিশালা ২’নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ একাধিক সদস্য আইএস অভিযোগ দিল নওশাদ সিদ্দিকীর হাত ধরে।
শাসকদল তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরিয়ে বড়সড় শক্তিবৃদ্ধির পথে নওশাদ সিদ্দিকী-র নেতৃত্বাধীন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। তাঁর হাত ধরেই এক গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ একাধিক নির্বাচিত সদস্য আনুষ্ঠানিকভাবে ISF-এ যোগ দিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অন্দরমহলে ক্ষোভ দানা বাঁধছিল। উন্নয়নমূলক প্রকল্প বণ্টন থেকে শুরু করে দলীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব এবং গোষ্ঠীদ্বন্দ্ব—এই সবকিছুর জেরে অসন্তোষ চরমে ওঠে। স্থানীয় নেতৃত্বের একাংশের অভিযোগ, সাধারণ কর্মী থেকে নির্বাচিত প্রতিনিধিদের মতামত উপেক্ষা করা হচ্ছিল। আর তাই ভোটের মুখে তৃণমূল ছেড়ে আই এসেছে আই এস এফে যোগ দেওয়ায় অনেকটাই শক্তি বৃদ্ধি হল আইএফএফের।

Exit mobile version