Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

সীমান্তবর্তী এলাকায় উদ্ধার তিন লক্ষ টাকার জাল নোট,

WhatsApp Image 2025-12-02 at 9.57.41 AM

নদিয়া: নদিয়ার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উদ্ধার হল তিন লক্ষ টাকার জাল নোট। সীমান্তরক্ষী বাহিনীর ১৯৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা একটি বড় অভিযান চালিয়ে জাল ভারতীয় মুদ্রা পাচারের চেষ্টা ব্যর্থ করে। মোট ৬১৬টি জাল ৫০০ টাকার নোট, যার পরিমাণ ৩,০৮,০০০ টাকা উদ্ধার করে বলে বিএসএফ সুত্রে খবর।

বি এস এফ সূত্রে জানা গেছে, ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির জওয়ানরা কর্তব্যরত অবস্থায় আন্তর্জাতিক সীমান্তের কাছে ইছামতি নদির কাছে কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। বাংলাদেশ থেকে দুই সন্দেহভাজন পাচারকারীকে আসতে দেখে তারা এবং ভারতের দিকে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা তার সহযোগীদের কিছু দেওয়ার চেষ্টা করে।

সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জওয়ানরা তাৎক্ষণিকভাবে তাদের দলকে সতর্ক করে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে বিএসএফ যখন কাছে পোঁছায়, তখন চোরাকারবারীরা ঘন জঙ্গল এবং ইছামতি নদীকে কাজে লাগিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়।এরপর বিএসএফের জওয়ানরা জঙ্গলে তল্লাশির সময়, জওয়ানরা একটি সন্দেহজনক প্যাকেট দেখতে পায়।

প্যাকেটটি খোলার পর, তারা প্রচুর পরিমাণে জাল ভারতীয় মুদ্রার নোট দেখতে পায়, যা পরবর্তীকালে বাজেয়াপ্ত করা হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে যে সমস্ত নোটগুলো সম্পূর্ণ নকল। উদ্ধার করা নকল মুদ্রা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version