নদিয়া: গোপণ সূত্রে খবর পেয়ে হাসখালি থানার পুলিশের একটি দল বাংলাদেশসহ দালালকে গ্রেফতার করলো। ধৃত ভারতীয় দালালের নাম প্রকাশ টিকাদার (৪০) তার বাড়ি হাশখালি থানার চুপরিয়া গ্রামে এর বাড়িতে অভিযান চালিয়ে জামি খাতুন বয়স ২৩ বাড়ি বাংলাদেশের বগুড়া কে গ্রেপ্তার করে। পুলিশ তদন্ত নেমে জানতে পারে বাংলাদেশি মহিলাটি প্রায় দুই দিন আগে উপরোক্ত ভারতীয় দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। এবং ভারতের অন্যান্য শহরে যাওয়ার পরিকল্পনা করছিল। উপরোক্ত দুই জনকে গ্রেপ্তার করে হাঁসখালি থানায় আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা শুরু করা হয়েছে। অভিযুক্তদের আজ রানাঘাটের মহকুমা আদালতে পাঠানো হয়।এবং অভিযুক্ত ভারতীয় দালালকে জিজ্ঞাসাবাদে এর সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। এর সাথে আর কোন বড় চক্র জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে হাসখালি থানার পুলিশ। রাজ্যজুড়ে এসআইআর আবহে কিভাবে কথা দিয়ে বাংলাদেশ থেকে এ দেশে প্রবেশ করলো তার সমস্ত কিছু অনুসন্ধান করে দেখছে। নদিয়ার হাসখালি থানার পুলিশ।
