Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

১৮ ফেব্রুয়ারি মায়াপুর ইসকনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

WhatsApp Image 2026-02-15 at 9.13.09 PM

নদিয়া: নদিয়ার মায়াপুর ইসকন মন্দির দর্শনে আসছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরমপুজ্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২ তম জন্ম শতবার্ষিকী উৎসবে যোগ দিতে আগামী ১৮ ফেব্রুয়ারি ২ টো ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে মায়াপুর ইসকনে অস্থায়ী হেলিপ্যাডে স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে। অস্থায়ী হেলিপ্যাড থেকে সড়কপথে আসবেন ইসকনের শঙ্খ ভবনে। শঙ্খ ভবন থেকে যাবেন রাধামাধব সহ পঞ্চতত্ত্বের বিগ্রহ দর্শনে। এখানে ভগবানের উদ্দেশ্যে আরবি করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মন্দির দর্শনের পর মায়াপুর ইসকনের পদ্মভবনে সাধু সন্তদের সাথে বৈঠকে বসার কথা। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য মায়াপুর ইসকনে প্রসাদের ব্যবস্থা করা হবে। এরপরেই তিনি যোগ দেবেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১২৫ তম শুভ আবির্ভাব উদযাপন অনুষ্ঠানে। সেখানে মোট মন্দিরের সমস্ত ভক্ত সহ অতিথিরা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান সম্পন্ন করে ফের সেনাবাহিনীর হেলিকপ্টার করে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর মায়াপুর সফর ঘিরে চলছে জোরদার প্রস্তুতি। দফায় দফায় পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা হেলিপ্যাড সহ স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যেখানে যাবেন সমস্ত নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন। এর আগে মায়াপুর ইসকনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা থাকলেও যে কোনো কারণবশত তিনি আসতে পারেননি। আগামী বিধানসভা নির্বাচনের আগে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তীর্থনগরী শ্রী চৈতন্য ভূমি নদিয়ার মায়াপুরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Exit mobile version