Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

প্রয়োজনে নবদ্বীপে বুলডোজার ট্রিটমেন্ট হবে হুঙ্কার বিজেপি প্রার্থী শ্রুতি শেখরের।

WhatsApp Image 2026-04-17 at 5.50.16 PM

নদিয়া: প্রয়োজনে বুলডোজার ট্রীটমেন হবে জানালেন বিজেপির নবদ্বীপ বিধানসভার বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। এদিন নবদ্বীপ বিধানসভার মাজদিয়া পানশিলা পঞ্চায়েতের শিমুলগাছি এলাকায় চরক মেলা উপলক্ষ্যে চলছিলো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান । অভিযোগ সেই সময় পাশ্ববর্তি আনন্দবাস এলাকা থেকে কয়েকজন দুষ্কৃতি এসে অনুষ্ঠান দেখতে আসা কয়েকজন মেয়েকে শ্লীলতা হানির চেষ্টা করে । এরপরেই সেই দুষ্কৃতিদের , এলাকার কয়েকজন যুবক তাদের বাধা দিলে তাদের উপর চরাও হয়ে দুষ্কতিরা মারধর করে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান, এরপরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে কিন্তু দুষ্কৃতিদের কিছু না বলে এলাকার যুবকদেরকেই ৪ তারিখের পর দেখে নেবার হুমকি দেয় বলে অভিযোগ করে এলাকাবাসিরা । এই পুরো ঘটনার খবর পেয়ে নবদ্বীপ বিধানসভার বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী ঘটনাস্থলে পৌছান এবং এলাকাবাসিদের সাথে কথা বলে আশ্বাস দেন যেই পুলিশ অফিসার এই রকম বলেছে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে পাশাপাশি বিজেপিকে ভোটে দিয়ে আপনারা জেতালে আপনাদের এখানে একটা বুলড্রোজার এনে রেখে দেবো। এই বুলডোজার দিয়ে ই ট্রিটমেন্ট হবে বলে হুংকার ছাড়লেন বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। এ বিষয়ে নবদ্বীপ ব্লক তৃণমূল সভাপতি সজল কর জানান, নির্বাচনে না জিততেই এমন হুংকার। জিতলে কি পরিস্থিতি করবে এবার বুঝুন। উনি নাকি একজন মন্দিরের সেবায়েত। তার মুখ দিয়ে এই ধরনের হুংকার সেটা একদম বেমানান। না বুদ্ধের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এর জবাব দেবে ভোট বাস্কে।

Exit mobile version