Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

কৃষ্ণনগর উত্তরে একই কেন্দ্রে বিজেপির দুই প্রার্থী মনোনয়ন জমা দিল।

WhatsApp Image 2026-04-08 at 9.14.46 PM

নদিয়া: গোষ্ঠীদ্বন্দ্ব চরমে নদিয়া কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে। ঘোষিত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দেওয়ার পর দিনই আজ ফের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন চঞ্চল বিশ্বাস। সম্প্রীতি প্রার্থী ঘোষনা নিয়ে নদিয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ঘোষিত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায় কে মেনে নেয়নি দলের একাংশ। প্রার্থী ঘোষণার পরেই কৃষ্ণনগর দলীয় কার্যালয়ের সামনে দরজায় তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে মন্ডল সভাপতি সহ দলের একাংশ। শুধু তাই নয়, সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ের সামনেও বিক্ষোভের সামিল হয় কৃষ্ণনগরের বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা। এরপরেও দলীয় ঘোষিত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়কে না সরানোয় আজ বিজেপির হয়েই মনোনয়ন জমা দিল চঞ্চল বিশ্বাস। যদিও চঞ্চল বিশ্বাসের দাবি, এখনো পর্যন্ত দলীয় রাতি হিসেবে তিনি মনোনয়ন দাখিল করলেন।প্রতীক না পেলে নির্দল প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানালেন। অন্যদিকে ঘোষিত প্রার্থীকে অযোগ্য বললেন। তৃণমূলের সাথে জোক সাজসে তাকে প্রার্থী করা হয়েছে হটসের বিনিময়ে। কৃষ্ণনগরের জিতা আসন তৃণমূলের হাতে তুলে দেওয়ার জন্যই অক্লান্ত করে তারকনাথ চট্টোপাধ্যায় কে প্রার্থী করা হয়েছে। আর তারই বিরোধিতা করে আজ একই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিল বিজেপি প্রার্থী চঞ্চল বিশ্বাস।v

Exit mobile version