Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

সূর্যের আলোতেই কৃষকদের সেচের সমাধান নদিয়ার শান্তিপুরে রাজ্যে প্রথম চালু হলো।

WhatsApp Image 2026-01-27 at 5.43.16 PM

নদিয়া: সূর্যের আলোতেই সৌর শক্তির মাধ্যমে কৃষকদের শীতের সমাধান হবে নদিয়ার শান্তিপুরে। এমন অভিনব ভাবনাকে বাস্তবে রূপ দিল রাজ্য সরকার। নদিয়ার শান্তিপুর ব্লকে সৌরশক্তি চালিত ক্ষুদ্র সেচ প্রকল্পের উদ্বোধন হয়েছে সম্প্রতি। আর এর মধ্য দিয়েই হাসি ফুটল কৃষকদের মুখে। পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের উদ্যোগে রাজ্যে প্রথম নদিয়ার শান্তিপুর ব্লকের ভোলাডাঙ্গা মানিকনগর, মেডিয়া, নতুন মাঠ, চর মালতিপুর ও গয়েশপুর—এই পাঁচটি মৌজায় মোট ২৩টি সৌরশক্তি চালিত ৫ এইচপি ভূপৃষ্ঠ পাম্পভিত্তিক নদীজল ব্যবহারকারী ক্ষুদ্র সেচ প্রকল্প সফলভাবে রূপায়িত হয়েছে। এই প্রকল্পটি করতে খরচ হয়েছে ১৬৫.১০ লক্ষ টাকা।এই প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, “সূর্যের শক্তিতে নদীর জল ব্যবহার করে নিশ্চিত সেচের ব্যবস্থা কৃষকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। এতে সেচ খরচ কমবে, বিদ্যুতের উপর নির্ভরতা কমবে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসার ঘটবে।”
স্থানীয় কৃষকদের মতে, এই প্রকল্প প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা নেবে। সারা বছর নিরবচ্ছিন্ন সেচের সুবিধা পাওয়ায় ফসলের উৎপাদন বাড়বে, আয় বৃদ্ধি পাবে এবং কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন গতি আসবে। সকলেই এই উদ্যোগকে ঐতিহাসিক ও ভবিষ্যতমুখী বলে জানিয়েছেন।সব মিলিয়ে, সৌরশক্তি নির্ভর এই ক্ষুদ্র সেচ প্রকল্প শান্তিপুর ব্লকের কৃষিক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হলো বলে মনে করছেন সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থেকে শুরু করে সমস্ত কৃষকরা।

Exit mobile version