নদিয়া: হাসখালিতে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় দোষী ৯ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন ও ২ জনকে শর্ত সাপেক্ষে জামিন ও বাকিদের ৫ বছরের সাজা শোনালো রানাঘাট পসকো আদালত। সূত্রের খবর, ২০২২ সালের এপ্রিল মাসে হাসখালি থানার বগুলায় বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে গণ ধর্ষণের শিকার হন এক নাবালিকা। পরে তাকে খুন করে দেহ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়। সেই মামলায় রাজ্য পুলিশ তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে।
পরে সেই তদন্তভার আদালতের নির্দেশে যায় সিবিআই এর কাছে। আর সেই মামলাতেই সোমবার অভিযুক্তদের মধ্যে ৯ অভিযুক্তকে দোষী সাবস্ত করে রানাঘাট মহকুমা আদালত। মঙ্গলবার সেই দোষীদের সাজা শোনাতে গিয়ে বিচারক সৌমেন গুপ্তা ৯ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারা দণ্ডের সাজা শোনান। পাশাপাশি এই ঘটনায় দোষী সাব্যস্ত ১ নাবলক সহ ২ জনকে ৫০ হাজার টাকার বন্ডে শর্ত সাপেক্ষে ১ বছরের জামিন মঞ্জুর করেন।
পাশাপাশি বাকি ৪ জনকে ৫ বছরের সশ্রম কারা দণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। প্রসঙ্গত গত ৩ বছর আগে হাসখালি থানার বগুলায় ঘটা এই নৃশংস হত্যাকান্ড এর ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। আর মঙ্গলবার সেই আলোড়ন সৃষ্টি কারী মামলার রায়দান হলো। এদের মধ্যে ব্রজ গয়ালী, রঞ্জিত মল্লিক এবং প্রভাকর পোদ্দার কে বন্ধর্শন মামলায় যাবজ্জীবন এবং সমর গয়ালী দীপ্ত গয়ালী এবং পীযূষ ভক্তকে ৫০৬ ধারায় ৫ বছর ২০১ ধারায় তিন বছর সাজা ঘোষণা করে এছাড়া সুরজিৎ রায় এবং আকাশ বারুই যেহেতু নাবালক তাই তাদের এক বছরের জন্য ৫০ হাজার টাকা বন্ডে ছেড়ে দেওয়া হল। অংশুমান বাগচী কে ২০১ ধারায় ৩ বছর এবং ১২০বি ধারায় ৩ বছরের সাজা ঘোষণা করা হয়।
