নদিয়া: নদিয়ার রানাঘাট সাংগঠনিক জেলায় ৯টি আসনের মধ্যে ৩ জন ই চিকিৎসক। তাও আবার নতুন মুখ। তবে এবারে টিকিট পায়নি চিকিৎসক মুকুটমণি অধিকারী। নির্বাচন ঘোষণার আগেই হঠাৎ করে রাতের অন্ধকারে ঠাকুরবাড়িতে প্রবেশ। শান্তনু ঠাকুরের সাথে দেখা করার ফল স্বরূপএবারে তার টিকিট মেলেনি। তবে রানাঘাট উত্তর দক্ষিনে চিকিৎসক সৌগত কুমার বর্মন কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কল্যাণী বিধানসভায় টিকিট দেওয়া হয়েছে চিকিৎসক অতীন্দ্র নাথ মন্ডল কে। একই সাথে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে টিকিট পেয়েছে চিকিৎসক রাজীব বিশ্বাস। এমনিতেই রানাঘাট সাংগঠনিক জেলায় বিজেপি বেশ শক্তিশালী। তাই পুরনো দের ওপর ভরসা না করে নতুন স্বচ্ছ ভাব মূর্তি রয়েছে এবং দলের প্রতি আনুগত্য এমনই তিন চিকিৎসককে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। পুরনোদের মধ্যে গত বিধানসভা নির্বাচনের তিন পরাজিত প্রার্থী বর্ণালী দে, যীশু সিংহ, এবং সমীর পোদ্দার কে টিকিট দিয়েছে দল। পাঁচ পাঁচ বারের বিধায়ক অসুস্থ কুন্ডরীকাক্ষ সাহার ওপরে এবারেও ভরসা করেছে দল। তাকেও টিকিট দেওয়া হয়েছে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে।শান্তিপুরের গতবারের জয়ী প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী এবং নতুন মুখ তাপস ঘোষকেও প্রার্থী করেছে দল। তাই গতবারের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার তিনজন চিকিৎসককে নতুন মুখ হিসেবে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে একদিকে গোষ্ঠী কোন্দল অন্যদিকে টিকিট বন্টন প্রক্রিয়ায় অসন্তুষ্টির কারণে তৃণমূল বিরোধী ভোট হয়েছিল রানাঘাট সাংগঠনিক জেলায়। বিপর্যয় ঘটেছিল তৃণমূল কংগ্রেসের। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ৩ চিকিৎসককে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। যদিও এ বিষয়ে রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলী জানান, সমাজের সব স্তরের মানুষকে টিকিট দেওয়া হয়েছে। ব্যতিক্রম নয় চিকিৎসকরা। আরজে তিনজন চিকিৎসককে এবারে রানাঘাট সাংগঠনিক জেলায় টিকিট দেওয়া হয়েছে তারা সকলেই কোন না কোন ভাবে দলীয় সংগঠনের সাথে যুক্ত। হরিণঘাটার ডাঃ রাজীব বিশ্বাস তিনি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সম্পাদক।
অন্যদিকে রানাঘাট উত্তর দক্ষিণ কেন্দ্রের ডাঃ সৌগত কুমার বর্মন তিনিও রাজ্য চিকিৎসক সংগঠনের সহ-সভাপতি। অন্যদিকে কল্যাণী বিধানসভায় তৃণমূল প্রার্থী ডাঃ অতীন্দ্রনাথ মন্ডল সেও একজন কট্টর তৃণমূল সমর্থক তথা সমাজসেবী। মনে প্রানে তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতেন। তাই এরা কেউই দলের বাইরে নয়। তাই তাদের টিকিট দেওয়া হয়েছে। দেবাশীষ বাবু এও জানান এবার রানাঘাট সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি আসনে জয়লাভ করবে। তবে কেন পুরনো বিধায়ক ডাঃ মুকুটমনি অধিকারী টিকিট পেলেন না? এ বিষয়ে দেবাশীষবাবু জানান এটা দলের উচ্চ নেতৃত্বে সিদ্ধান্ত। দল যাকে ভাল মনে করেছে তাদেরই টিকিট দিয়েছে।
