Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

“বিজেপি প্রার্থী চরিত্রহীন, জয় শ্রী রাম স্লোগান দিয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ালেন বর্ষিয়ান বিজেপি নেতা।

WhatsApp Image 2026-04-10 at 6.05.09 PM

নদিয়া: শান্তিপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ এবার প্রকাশ্যে। বিজেপি প্রার্থী চরিত্রহীন। এই অভিযোগ তুলে জয় শ্রীরাম স্লোগান দিয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালেন এক বর্ষিয়ান বিজেপি নেতা। দীর্ঘ টালবাহনের পর শান্তিপুরে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন স্বপন দাসের নাম। তার প্রার্থী ঘোষণা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কে বিভিন্ন বিতর্কিত মূলক মন্তব্য উঠে আসে। এবার সেই সব মন্তব্যের সীলমোহর দিয়ে দল ছাড়লেন বিজেপির বর্ষীয়ান নেতা শ্যামল দাস। শুধু দল ছাড়াই নয় তিনি এবার শান্তিপুর বিধানসভায় ব্যাটবল চিহ্নে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন। তিনি বলেন আমার মূল স্লোগান জয় শ্রীরাম। বিজেপি প্রার্থী সম্পর্কে তিনি জানান। ভগবান রাম কখনোই একজন দুশ্চরিত্রকে মেনে নেবেন না।

Exit mobile version