লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাহাদুরপুর ১২ নম্বর জাতীয় সড়কের ওপর। স্থানীয় সূত্রে খবর, পণ্যবাহী একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল রাস্তার ওপরে, তখনই একটি ডাম্পার গাড়ি সজোরে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে গিয়ে লরির চাকায় পৃষ্ঠ হয় পিকআপ ভ্যানের গাড়ি চালক। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। সূত্রের খবর এই দুর্ঘটনায় আহত হয় আরও দুজন। তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কি কারনে দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালী থানার পুলিশ। ঘটনার পর ঘাতক ডাম্পার থেকে আটক করেছে পুলিশ। চালক ও খালাসী পলাতক।
