Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

বাংলাদেশে পাচারের আগেই নদিয়ার সীমান্তে উদ্ধার ফেনসিডিল।

WhatsApp Image 2025-12-15 at 5.03.51 PM

নদিয়া: বাংলাদেশে পাচারের আগে উদ্ধার কয়েক’শো বোতল নিষিদ্ধ কাশির সিরাপ ফেন্সিডিল। নদিয়ার সীমান্তবর্তী চাপড়া থানার লক্ষীমালা এলাকা থেকে উদ্ধার হল ১০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ।

বাংলাদেশে পাচারে আগে বাজেয়াপ্ত হল এই নিষিদ্ধ কাশির সিরাপ ওই সিরাপগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে একটি স্কুটিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে,ওই স্কুটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ।ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য দেখা দিয়েছে সীমান্তবর্তী এলাকায়।

বাজেয়াপ্ত করা হয়েছে একটি স্কুটি ও মোবাইল ফোন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। জানা গেছে,ধৃতের নাম জাহাঙ্গীর সেখ। তার বাড়ি চাপড়া থানার বাদলাঙ্গি গ্রামে।ওই অভিযুক্তকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। একটা সংখ্যক নিষিদ্ধ কাশির সিরাপ ঠিক কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সাথে কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ

Exit mobile version