Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

গ্রেফতার হরিণঘাটা পৌরসভার তৃণমূল কাউন্সিলর রাজীব দালাল।

WhatsApp Image 2026-04-17 at 5.48.45 PM

নদিয়া: রিটার্নিং অফিসারের সাথে বচসা। ঘটনায় গ্রেফতার হরিণঘাটা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দালাল। গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। সূত্রের খবর, গত ৯ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে রিটার্নিং অফিসারের সাথে বচসা বাধে। সেই ঘটনায় হরিণঘাটা পৌরসভার প্রাক্তন পৌরপতি তথা বর্তমান ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দালালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই আজ সকালে তার বাড়িতে চড়াও হয় কল্যাণী থানার পুলিশ। বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার সময় অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে চান। কিন্তু পুলিশ এদিন তাকে গ্রেপ্তার করে কল্যাণী মহকুমা আদালতে পাঠায়। এর আগেও রাজিব দালালের বিরুদ্ধে অভিযোগ ছিল। এবার সরাসরি রিটার্নিং অফিসার কে হুমকি দেওয়ার অভিযোগে ই তাকে গ্রেফতার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন কল্যাণী থানার সামনে জমায়েত হয় তৃণমূল কর্মীর সমর্থকেরা। কাউন্সিলর কে নিঃশর্ত মুক্তির দাবী তোলে তারা।

Exit mobile version