Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

দোলে খিচুড়ি ভর্তি রান্নার কড়াই উল্টে আহত শিশু সহ একাধিক।

WhatsApp Image 2026-03-04 at 10.40.45 AM

নদিয়া: বড় কড়াইয়ে খিচুড়ি রান্না করার সময় বিপত্তি। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাহাদুরপুর ফরেস্টের বনবিবি তলার। প্রতিবছরের বসন্ত উৎসবকে কেন্দ্র করে বনবিবি তলায় প্রচুর মানুষের সমাগম ঘটে। অনেকে ভক্তি সহকারে পুজো দেন এবং নিজের মনস্কামনা পূরণের জন্য সকলে আসেন সেখানে। জায়গায় জায়গায় খিচুড়ি রান্না করে প্রসাদ বিতরণ চলে। ঠিক তেমনি একটি জায়গায় খিচুড়ি রান্না হচ্ছিল। তখন খিচুড়ি রান্না করার সময় বড় কড়াই হঠাৎ উল্টে যায়। গরম খিচুড়ি পরে গুরুতর জখম হয় এক শিশুও। একজনের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্য হাসপাতাল স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Exit mobile version