Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

এস আই আর আতংকে মৃত্যু নদিয়ায়।

sda

নদিয়া: এবার এস আই আর আতঙ্কে মৃত্যু হল নদিয়ার এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্যামল কুমার সাহা। ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম নেই সেই নিয়ে দীর্ঘদিন ধরেই আতঙ্কে ছিলেন তিনি। পেশায় ফেরিওয়ালা , পাড়ায় পাড়ায় ঘুরে শীতের কম্বল বিক্রি করতেন।

এসআইআর আবহে যেখানে সারা রাজ্য জুড়ে তোলপাড় সেখানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম আতঙ্কের আলোচনা শুনেছিলেন তিনি। গত ৩০ বছর আগে বাংলাদেশ থেকে এ দেশে আসেন শ্যামল কুমার সাহা। বর্তমানে তার দুই সন্তান রয়েছে। তারা পেশায় রাজমিস্ত্রি কাজ করেন। প্রসঙ্গত বিএলও তার বাড়িতে এস আই আর এর ফর্ম দেওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি।

তার কি হবে এ নিয়ে তিনি আতঙ্কে ছিলেন।এর পরই আজ সকালে মারা যান তিনি। এস আই আর এর কারণেই মারা যান বলে পরিবার সূত্রে দাবি। এ বিষয়ে মৃত ব্যক্তির বৌমা ডলি সাহা জানান, এস আই আর শুরু হওয়ার পর থেকেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। যখনই জানতে পারেন তার ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই তখনই মানুষকে বলে বলে বেড়াতেন তিনি বিষ খেয়ে আত্মহত্যা করবেন বা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন বলে।

গত দুদিন আগে বাড়িতে বি এল ও এসে এসআইআর ফর্ম দিয়ে যায়। তারপর থেকে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন তিনি। তার ভোটার আধার প্যান এমনকি জব কার্ডের সার্টিফিকেট রেশন কার্ড সমস্ত নথি থাকলেও শুধু ২০০২ সালের ভোটার তালিকা নাম ছিল না। আর তা থেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। কত রাতেই ঘুমের ঘরে, তার মৃত্যু হয়। পরিবারের দাবি এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। শ্যামল কুমার সাহার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Exit mobile version