Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

নদিয়ায বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

WhatsApp Image 2026-04-13 at 10.47.44 PM

নদিয়া: আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নদিয়ায়, যেখানে নদিয়া জেলার মোট ১৭টি বিধানসভা কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করতেই তাঁর এই সফর বলে জানা গেছে।রবিবার কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনে পৌঁছন মনোজ আগরওয়াল। সেখানে প্রথমে জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ভোটের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, বুথ পরিচালনা, ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।এরপর তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। রাজনৈতিক দলগুলির তরফে নির্বাচন সংক্রান্ত নানা অভিযোগ, পরামর্শ ও দাবিদাওয়া তাঁর সামনে তুলে ধরা হয়। মুখ্য নির্বাচনী আধিকারিক সেগুলি গুরুত্ব সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।সন্ধ্যায় তিনি কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে যান, যেখানে জেলার দুই পুলিশ জেলার পুলিশ সুপার ও অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রুট মার্চ, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং সংবেদনশীল বুথগুলির নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ আগরওয়াল জানান, “নির্বাচনকে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন এবং পুলিশ একযোগে কাজ করছে যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। জেলা প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে তিনি পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন তিনি।

Exit mobile version