Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

নদিয়ার করিমপুর বিধানসভার বিজেপি প্রার্থী সমর্থনে ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

WhatsApp Image 2026-04-22 at 6.27.46 PM

নদিয়া: আগামী ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। নির্বাচনে নিরিখে প্রচারে ঝড় তুলেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা। এবার নদীয়ার করিমপুর বিধানসভার বিজেপি প্রার্থী সমরেন্দ্র নাথের সমর্থনে ভোট প্রচারে আসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এদিন করিমপুর ৭৭ নম্বর বিধানসভায় বিশাল জনসভার আয়োজন করা হয় বিজেপির তরফে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই জনসভা থেকে বিজেপি প্রার্থী সমরেন্দ্র নাথকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। শুধু তাই নয়, বিজেপি সরকার ক্ষমতায় আসলে উন্নয়নে ভরে উঠবে এই রাজ্য। যেমন ত্রিপুরা এখন উন্নয়নের শেখরে। ২৯ এপ্রিল করিমপুর বিধানসভায় জিতছে বিজেপি, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য নদীয়ার করিমপুর বিধানসভায় তৃণমূলের হেভি ওয়েট প্রার্থী বিশিষ্ট অভিনেতা সোহম চক্রবর্তী। অন্যদিকে বিজেপির প্রার্থী সমরেন্দ্র নাথ আসন্ন বিধানসভা নির্বাচনের নিরিখে নির্বাচনী ভোট প্রচারে চলছে লড়াইয়ের টক্কর। ভোট প্রচারে বেরিয়ে আমি অভিনেতা নই আমি করিমপুরের সন্তান এই দাবিকে সামনে রেখে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। অন্যদিকে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততোই প্রচারে জোর দিয়েছে বিজেপি। যদিও নদীয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সাংগঠনিক শক্তির অনেকটাই প্রভাব রয়েছে করিমপুর বিধানসভায়। স্বাভাবিকভাবে তৃণমূলের জয় নিশ্চিত করতে মরিয়া মহুয়া মৈত্র। এখন দেখার বিজেপির হেভি ওয়েট নেতৃত্বের নির্বাচনী ভোট প্রচার কতটা সাড়া ফেলতে পারে করিমপুর বিধানসভায়। নাকি আসন দখলে রাখবে তৃণমূল।

Exit mobile version