Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

বৃদ্ধার গলার হার হাতের বালা খুলে নিয়ে শ্বাসরোধ করে খুন করে ফেলে রেখে গেল দুষ্কৃতীরা।

WhatsApp Image 2026-02-06 at 6.45.41 PM

নদিয়া: এক বৃদ্ধার গলার হার হাতের বালা খুলে নিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার বেতাই বাজার এলাকায়। মৃত বৃদ্ধার নাম স্মৃতি দত্ত বয়স ৭২ বছর। বাড়িতে তিনি একাই থাকতেন। একমাত্র ছেলে কর্মসূত্রে থাকতেন বাইরে। আজ সকালে হঠাৎ ই প্রতিবেশীরা বৃদ্ধাকে তার ঘরের গেটের সামনে পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ থাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ। পুলিশ গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, ছেলে কর্মসূত্রে বাইরে থাকত। বৃদ্ধা বাড়িতে একাই থাকতো। একজন কাজের মহিলা ছিল বৃদ্ধার পরিচারিকার কাজ করে দেওয়ার জন্য। যদিও মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় বৃদ্ধার গলায় সোনার একটি মোটা চেন ও হাতে বালা ছিল। বৃদ্ধা উদ্ধার হওয়ার সময় তার শরীরে চেন এবং বালা কিছুই ছিল না। তা থেকে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, সম্ভবত গলার চেন এবং হাতের বালা ছিনতাই করে। চিন্তাই কারীদের পরিচয় জেনে ফেলায় প্রমাণ লোপাট করার জন্য বৃদ্ধাকে শ্বাস রোধ করে খুন করে ফেলে রেখে গেছে। ইতিমধ্যেই বৃদ্ধার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দাঁড়াও না ঘটনায় প্রতিবেশিসহ বাড়ির পরিচালিকা সকলকে ই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Exit mobile version