নদিয়া: বাবার চেয়ে মেয়ের বয়স বেশি। একাধিকবার শুনানিতে ডাক আসছিল। পরিবার চাপ দিচ্ছিল বি এল ওকে। কেন বারে বারে শুনানির জন্য ডাক আসছে? সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়ার জন্য চাপ বি এল ও কে। তার হাতে কিছুই নেই বি এল ও অপারগ আর এ কথা বলতেই বিএলও আলী সাহেব শেখ যখন সন্ধ্যায় এস আই আর সংক্রান্ত কাজকর্ম করছিল তখনই আইতুল্লা শেখ সহ তার পরিবারের লোকজন বি এল ও এর ওপর চড়াও হয় এবং মারধর শুরু করে। আহত বিএলও কে রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয়। কালিগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুনানিতে ডাক পাওয়া কালীগঞ্জ ব্লকের ২২৫ নম্বর অংশের ভোটার তালিকায় বাবার থেকে মেয়ের বয়স ৫ বছর বেশি দেখানো হয়েছে বলে অভিযোগ। এই অসঙ্গতি নিয়ে সংশ্লিষ্ট পরিবারকে শুনানিতে একাধিকবার ডাকা হয়। শুনানিকে কেন্দ্র করে পরিবার- বিএলওর ওপর চড়াও হন কয়েকজন। তার দোষেই মেয়ের বয়স এমন ভুল হয়েছে এমনটাই অভিযোগ। তিনি কালীগঞ্জ ব্লকের ২২৫ নম্বর পার্টের দায়িত্বপ্রাপ্ত বিএলও এবং তাঁর বাড়ি রাওতারা গ্রামে। গোটা ঘটনাটির কথা জানানো হয় স্থানীয় বিধায়ক আলিফা আহমেদকে। আহত পরিবারের লোকজন তারা সকলেই তৃণমূল করে বলে দাবি। যারা মারধর করেছে তারাও তৃণমূল সমর্থক বলে জানিয়েছে আহত বি এল ওর পরিবার। ঘটনার পর কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে।
বাবার থেকে মেয়ের বয়স বেশি শুনানিতে ডাক বিএলওকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।
