Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

রীতি প্রথা অনুযায়ী মায়াপুর ইসকনে সম্পন্ন হল ভগবান শ্রী চৈতন্যদেবের মহা অভিষেক অনুষ্ঠান।

WhatsApp Image 2026-03-04 at 10.54.54 AM

নদিয়া: রীতি ও প্রথা অনুযায়ী চৈতন্যদেবের ৫৪০ তম আবির্ভাব তিথি উৎসব উদযাপন উপলক্ষে মহা অভিষেক অনুষ্ঠান। হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছে এই মহাভিষেক অনুষ্ঠানে। ইসকনের গুরু মহারাজ থেকে শুরু করে সমস্ত ভক্তরা সারাদিন উপবাস করে এই মহা অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছে। ঘি দুধ মধু ফলের রস গঙ্গাজল প্রভৃতি দ্রব্যাদি দিয়ে এদিন অভিষেক করানো হলো সমস্ত বিগ্রহকে। একই সাথে চলছে হরিনাম সংকীর্তন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দেশি-বিদেশি ভক্ত যোগ দিয়েছে এই অনুষ্ঠানে। ইসকন মায়াপুরে হোলি খেলার প্রচলন না থাকলেও ভগবান শ্রী চৈতন্যদেবের মহা অভিষেক ই মুখ্য অনুষ্ঠান বা আকর্ষণ। একদিকে বিগ্রহকে স্নান করানো অন্যদিকে পুষ্প বৃষ্টি এ এক অপরূপ দৃশ্যর সাক্ষী থাকে সকলে। মহা অভিষেক অনুষ্ঠানের পর ইসকন ভক্তদের জন্য অনুকল্প প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সমগ্র দিন উপবাসের পর এই অনুকল্প প্রসাদ খেয়েই উপবাস ভঙ্গ করবেন ইস্কন ভক্তরা।

Exit mobile version