Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

ইসকনের মহারাজ পরিচয় দিয়ে সাধু বেশে একাধিক পরিবারে চুরি।

WhatsApp Image 2026-02-11 at 10.11.44 AM

নদিয়া: নিজেকে ইসকনের মহারাজ পরিচয় দিয়ে একাধিক বাড়িতে ঢুকে পুজো করার নাম করে টাকা-পয়সা এবং সোনার অলংকার লুঠ। নদিয়ার শান্তিপুর থানার দারস্থ একাধিক পরিবার। নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। জানা যায় বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দ লক্ষী নায়েক এবং শেফালী বিশ্বাস। একজনের বাড়ি ঘোড়ালিয়া বাইপাস পাড়া এবং অপর আরেকজনের বাড়ি বাথনা স্টেশন সংলগ্ন এলাকায়। দিন কয়েক আগে ওই এলাকায় গেরুয়া বসন পড়ে মাথায় শিখা এবং গলায় তুলসীর মালা অর্থাৎ মায়াপুর ইসকনের মহারাজ সেজে ওই এলাকার বিভিন্ন বাড়িতে প্রবেশ করে। এবং মহিলাদের সঙ্গে ভবিষ্যতের কথা বলে ভয় দেখায় তাদের। জানা যায় নিজেকে গোপাল দাস মহারাজ বলে পরিচয় দিয়েছিল সে। এরপর একাধিক মহিলাকে বলেন তোর বাড়িতে গোপাল পুজো করতে হবে। না হলে সামনে বিপদ আছে। সেই ভয়ে তারা গোপাল পূজার আয়োজন করে। এবং ওই মহারাজ পুনরায় ওই বাড়িতে এসে দরজা বন্ধ করে ভিতরে পূজো শুরু করে। পুজো করে সে চলে যায়। পরবর্তীকালে সেই ঘট কিভাবে ফেলবেন সেই নিয়মাবলী জানার কারণে ওই মহারাজকে একাধিকবার ফোন করে কিন্তু তার ফোন সুইচ অফ পায়। এরপরই ওই মহিলাদের সন্দেহ হয় ঘরে ঢুকে আলমারি খুলতেই দেখে তাদের নগদ টাকা সোনার অলংকার নিয়ে চম্পট দিয়েছে ওই সাধুরূপী চোর। এরপর ওপর আরেক মহিলাও দেখে তার ঘরের সোনা এবং টাকা পয়সা নেই। অবশেষে তারা শান্তিপুর থানার দ্বারস্থ হন। তারা চাইছেন অবিলম্বে পুলিশ তদন্ত শুরু করে যাতে অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন এবং তাদের চুরি হওয়া টাকা পয়সা এবং অলংকার ফেরত পায় তার ব্যবস্থা করুক প্রশাসন। তবে অভিযোগের ভিত্তিতে তৎপরতার সাথে তদন্ত শুরুকরে পুলিশ।

Exit mobile version