Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

মুখ্যমন্ত্রীর সভার ১০ দিনের মধ্যেই নদিয়ায় প্রধানমন্ত্রী। নদিয়া থেকেই বাজতে চলেছে ২৬ এর ভোটের দামামা।

WhatsApp Image 2025-12-10 at 10.30.00 PM

নদিয়া: কৃষ্ণনগর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সভার ১০ দিনের মধ্যেই নদিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ ডিসেম্বর নদিয়ায় পরিবর্তন সংকল্পযাত্রা যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই বিজেপির বিশেষ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করে গেছেন। বিজেপি সূত্রে খবর মোটামুটি ভাবে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তন সংকল্প যাত্রা হওয়ার কথা।

সেই মতো মোট তিনটি মাঠ আলোচনা রাখা হয়েছে। এরমধ্যে শান্তিপুর স্টেডিয়াম ময়দান, ও তাহেরপুর ময়দানকে চিহ্নিত করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে তাহেরপুর কিংবা শান্তিপুর স্টেডিয়াম ময়দানে আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র পরিবর্তন সংকল্প যাত্রা হতে চলেছে। একই সাথে বাজতে চলেছে তৃণমূল ও বিজেপির ২০২৬ সালের বিধানসভা ভোটের দামামা।

১১ ডিসেম্বর কৃষ্ণনগর গভঃ কলেজ ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে জনসভা তার নয় দিনের মাথায় শান্তিপুরে আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সকলকে ঘিরে কটাক্ষ করেছে নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেত্রী তারান্নুম সুলতানা মীর। তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু দলীয় সভা নয় তিনি সরকারি অনুষ্ঠানে কৃষ্ণনগরে আসছেন।

তিনি রাজ্যের প্রত্যেকটা জেলাতেই এইরকম উন্নয়ন কর্মসূচি নিচ্ছেন বা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন । কিন্তু প্রধানমন্ত্রী ১১ বছরে কোনও উন্নয়ন ছাড়াই শুধুমাত্র নির্বাচন এলেই ডেইলি প্যাসেঞ্জারি করেন। তবে যে উদ্দেশ্যে তিনি আসছেন সেই উদ্দেশ্য তার কোনদিনই সফল হবে না। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সম্পর্কে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার জানান, প্রধানমন্ত্রীর সভাস্থল হিসেবে মোটামুটি ভাবে সবার দিন কুড়ি ডিসেম্বর ঠিক করা হয়েছে।

আমরা দু তিনটি মাঠ দেখেছি তাহেরপুর, বা শান্তিপুর যেকোনো একটি মাঠে প্রধানমন্ত্রী সভা হবে। আর চৈতন্য ভূমি নদিয়া থেকেই বিধানসভা নির্বাচনের প্রচার বা পরিবর্তন যাত্রা শুরু হবে।

Exit mobile version