Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

বিধানসভা নির্বাচনের আগে শতাধিক ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো নদিয়ার কল্যাণীতে।

voter

নদিয়া: নদিয়ার কল্যাণী ৭ নম্বর ওয়ার্ডের মাঝের চরে ভবঘুরে এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হল শতাধিক ভোটার কার্ড। মাঝের চর পুকুরপাড় এলাকার দুই যুবক ভবঘুরে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতে এবং তার ব্যাগ খতিয়ে দেখতেই ব্যাক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় শতাধিক এই ভোটার কার্ডগুলো। যার মধ্যে রয়েছে তিনটি ডিজিটাল কার্ড যা আসামের।

বাকি সব কল্যাণীর বিভিন্ন ওয়ার্ড এবং আশেপাশে জেলাগুলোর। সন্দেহভাজন ব্যক্তিকে এলাকার মানুষ আটকে রেখে খবর দেয় কল্যাণী থানায়। খবর দেওয়া হয় কল্যাণী মহকুমা শাসকের দপ্তরেও। কল্যানী থানার পুলিশ এসে ওই ভোটার কার্ড গুলো উদ্ধার করে নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করে তার নাম উত্তম প্রসাদ। হুগলি জেলার হিন্দমোটর এলাকার বাসিন্দা। কল্যাণী সীমান্তে তার দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাইরে বেড়িয়ে রাস্তার ধারে ঘাস দিয়ে চাপা অবস্থায় এই ভোটের আই কার্ড গুলো দেখতে পান তিনি। ঘাস সরিয়ে এই ভোটার আই কার্ডগুলো তার নিজের কাছে রাখেন।

প্রশ্ন উঠেছে এত ভোটার আই কার্ড গুলো তিনি কি করছিল? এবং কল্যাণী রাস্তার পাশে কি করে এলো কারাইবা রাখল? কেনইবা ঘাসের স্তুপ দিয়ে ঢাকা দেওয়া ছিল এত সংখ্যক ভোটার কার্ড তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কল্যাণী থানা পুলিশ।এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সিদ্ধার্থ ধাপোলা জানান, বেশ কিছু ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং যার কাছে এগুলো পাওয়া গেছে তাকে আটক করা হয়েছে।

Exit mobile version