Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

রাতভর পড়ে রইলো সদ্যজাত শিশু পাহারা দিল রাস্তার সারমেয়রা।

WhatsApp Image 2025-12-02 at 9.56.45 AM

নদিয়া: পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ির বাথরুমের কাছ থেকে সদ্যজাত এক শিশু। সদ্যোজাতটিকে সারা রাত পাহারা দিলো পথের সারমেয়রা। উনি এই লেভেলের ডাক্তার সদ্যজাত বর্ধমান উদ্ধার কি ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । ঘটনাটি ঘটেছে, নদিয়ার নবদ্বীপ থানার স্বরুপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনী এলাকায়।

জানা যায় আজ সকাল থেকেই একটি শিশুর কান্নার আওয়াজ পাচ্ছিল ঐ এলাকার এক বাসিন্দা। এরপর সকাল হতেই দেখা যায় পঞ্চায়েত সদস্যের কাকার বাড়ির বাথরুমের কাছে পরে আছে একটি সদ্যজাত শিশু । এরপরেই তরিঘরি তারা শিশুটিকে প্রথমে মহেশগঞ্জ প্রাথমিক হাসপাতাল এবং পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যায় ।

নবদ্বীপ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে । তবে এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, পাশ্ববর্তী এলাকার কেউ এই সদ্যোজাতটিকে রেখে যেতে পারে । যদিও এই ঘটনায় শব্দজাতটিকে উদ্ধার করার পর চাইল্ড লাইনের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তবে সদ্যজাতটির পরিচয় বা ঠিকানা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্তে নবদ্বীপ থানার পুলিশ।

Exit mobile version