Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

শন্তিপুরে নদীর পাড়ে শিব মন্দিরে চুরি।

নদিয়া: নদী তীরবর্তী এলাকায় এক মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মন্দিরে স্থাপিত শিবলিঙ্গের একাধিক রুপোর অলংকার সহ চোখ, নাক, কান, ত্রিশূল, বেলপাতা, টিপসহ মূল্যবান উপকরণ গভীর রাতে মন্দিরের তালা ভেঙে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। শুধু অলংকারই নয়, মন্দিরে রাখা প্রনামী বাক্সটি ভেঙে নগদ অর্থ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

শুক্রবার সকালে ভাগীরথী সংলগ্ন শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ মন্দিরে পূজার প্রস্তুতি নিতে এসে প্রথম ঘটনা চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় মন্দিরের পুরোহিতকে। এলাকাবাসী জানান, পুরোহিত এলেই তাঁরা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।স্থানীয়দের অভিযোগ, শান্তিপুর শ্যামচাঁদ ঘাট সংলগ্ন এলাকায় প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলে মদ–গাঁজার আড্ডা। বাইরের অসামাজিক লোকজন নদীর ধারে অন্ধকারের সুযোগ নিয়ে জড়ো হয়।

এলাকাবাসী প্রতিবাদ করতে গেলেই উল্টে তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ।এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। নদীর ধারের ওই এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, এবং রাতের বেলা পুলিশের টহলদারি বাড়ানো জরুরি। তাঁদের মতে, “নিয়মিত নজরদারি ও পুলিশি টহল চালু থাকলে এ ধরনের ঘটনা আর ঘটবে না।স্থানীয়রা আশা করছেন, প্রশাসন এই ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করবে।

Exit mobile version