Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

এস আই আর আবহে নবদ্বীপ হাসপাতাল রোড এলাকা থেকে অসংখ্য ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

WhatsApp Image 2025-12-02 at 9.48.48 AM

নদিয়া: নবদ্বীপ থানার প্রতাপনগর হাসপাতাল রোড এলাকার পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল অসংখ্য ভোটার কার্ড। যা ঘিরে রীতিমতো এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ভোটার কার্ড যা স্থানীয় কিছু মানুষজনের। এদের মধ্যে অনেকের সাথে যোগাযোগ করে জানা যায় তাদের বাড়িতে রয়েছে ভোটার কার্ড।

তাহলে একই নামের ভোটার কার্ড কি ভাবে রাস্তায় এলো তা নিয়ে উঠেছে প্রশ্ন।

একাধিক ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনা কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি—এস আই আর আবহে এতে তৃণমূলের যোগসূত্র স্পষ্ট। এসআইআর হওয়ার পর থেকেই বিজেপি অভিযোগ করেছিল ভোটার কার্ড নিয়ে অনিয়ম হবে। আজকের ঘটনাই তার প্রমাণ বলে দাবি তাঁদের।

বিজেপির মতে, “তৃণমূল ভয় পেয়ে এভাবে ভোট কারচুপির পথ বেছে নিয়েছে।”

তাঁদের আরও দাবি—এই ঘটনার জবাব দিতে হবে তৃণমূলকেই। নবদ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাসের বক্তব্য—এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বরং এটি বিজেপির চক্রান্ত বলেই মনে হচ্ছে। ভোটার কার্ড নির্বাচন কমিশনের বিষয়, তাই পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

মোটের ওপর, শহরের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ হাসপাতাল রোডের মতো এলাকায় এমন গুরুত্বপূর্ণ নথি ভোটার কার্ড রাস্তায় ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। কারা ফেলল? কেন ফেলল? উদ্দেশ্য কী?—সব প্রশ্নের উত্তর খুঁজে দেখছে নবদ্বীপ থানার পুলিশ।

Exit mobile version