Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

রাস্তা উদ্বোধন করতে গিয়ে চোর শ্লোগান তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর উদ্দেশ্যে।

WhatsApp Image 2026-02-19 at 9.55.41 PM

নদিয়া: এলাকার রাস্তা উদ্বোধন করতে গিয়ে চোর শ্লোগান নদিয়ার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। বুধবার নদিয়ার পলাশীপাড়ার বিলকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের একটি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন বিধায়ক মানিক ভট্টাচার্য। অভিযোগ ওই এলাকায় একটি অনুমোদন দেওয়া রাস্তা কেটে অন্য একটি রাস্তা তৈরি করার অনুমতি দিয়েছিল মানিক ভট্টাচার্য। শুধু তাই নয় ওই এলাকায় একটি কমিটি তৈরীর জন্য যাদের নাম সুপারিশ করা হয়েছিল সেই নাম কেটে অন্য নাম ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। আর তারই প্রতিবাদ জানিয়ে প্রথম শ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধনের যে মঞ্চ সেই মঞ্চের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধরা। তাদের দাবি পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হচ্ছে মানিক ভট্টাচার্য। তিনি দুর্নীতিগ্রস্তের পাশাপাশি চাকরী চোর। মানিক ভট্টাচার্য যখন বক্তব্য রাখছিলেন তখনই তৃণমূল কংগ্রেসের নামে স্লোগান শুরু করে এলাকার বিক্ষুব্ধরা। যদিও বিধায়ক মানিক ভট্টাচার্য বক্তব্য থামিয়ে তাদের শান্ত করার চেষ্টা করলেও তারা বিধায়কের কথা মানতে চাননি। পড়ন্ত চোর বলে স্লোগান দিতে শুরু করে। এমন পরিস্থিতিতে উভয় তরফে শুরু হয় বচসা ও কথা কাটাকাটি। মানিক ভট্টাচার্য বারংবার বিক্ষুব্ধদের শান্ত হওয়ার কথা বললেও তারা শান্ত হননি। তাদের সমস্ত রকম অভাব অভিযোগের কথা শুনবেন বলে মাইকে প্রচার করলেও মানেই ভট্টাচার্যের কথা কেউ গন্ধপাত করেননি। ফলে সরকারি রাস্তা পথশ্রী প্রকল্প উদ্বোধনে গিয়ে বিভাকে পড়লেন পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানিক ভট্টাচার্য। যদিও এ বিষয়ে কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রূকবানুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি আমি জানিনা। না জেনে মন্তব্য করবো না।

Exit mobile version