Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

মায়াপুর থেকে হুগলী ফেরার পথে কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগনগরে পথ দুর্ঘটনায় আহত ৩০ জন।

WhatsApp Image 2025-12-20 at 6.38.20 PM

নদিয়া: মায়াপুর থেকে হুগলি ফেরার পথে কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগনগর ১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে ৩০ জন। স্থানীয় সূত্রে খবর, যাত্রী বোঝাই একটি ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা গাছে সজোরে ধাক্কা মারলে, পেছনে থাকা অন্য গাড়ির ছোট ট্রাকটিকে ধাক্কা মারে। ট্রাকে থাকা প্রায় ৩০ জন মহিলা ও শিশুসহ সকলেই কমবেশি আহত হয়।

প্রত্যেককে নিয়ে যাওয়া হয় শাক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনা সালে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় সকলকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানা পুলিশ। ইতিমধ্যেই গাড়ি দুটিকে আটক করা হয়েছে। যে গাড়িটি পেছন থেকে ধাক্কা মেরেছে সেই গাড়ির চালক পলাতক।

Exit mobile version